1. admin@bogurapost.com : admin :
বগুড়া মন্ডল মার্কেটের স্বত্বাধিকারী ইকবাল হোসেনের সংবাদ সম্মেলন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া মন্ডল মার্কেটের স্বত্বাধিকারী ইকবাল হোসেনের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৮৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া নিউ মার্কেটের মণ্ডল মার্কেটের দোকান বেদখলের চেস্টার পর হত্যার উদ্দেশ্য মারপিট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মণ্ডল মার্কেটের
স্বত্বাধিকারী শহরের গালাপট্টি মরহুম আলহাজ্ব আকরাম হোসেন মন্ডলের ছেলে মোঃ ইকবাল হোসেন মন্ডল।

তিনি এক লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা মৃত্যুর পর আমি সহ আমার অপর দুই ভাই মোঃ হুমায়ুন কবির মন্ডল ও মোঃ ফয়সাল হোসেন মন্ডল, আমরা মন্ডল মার্কেট এর স্বত্ত্বাধিকারী হিসাবে বিদ্যমান রহিয়াছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের স্বত্ত্বাধীন মন্ডল মার্কেট সংলগ্ন রফিক খান মার্কেটের দোকানদার ভূমি দস্যু, আওয়ামী শীর্ষ সন্ত্রাসী রাফি নেওয়াজ খান রবিন, শুভাশীষ পোদ্দার লিটন, সাগর কুমার রায়, মোঃ আলহাজ্ব গ্রুপ এর সক্রিয় সদস্য বিবাদী-(১) মোঃ আব্দুল খালেক (৬০) প্রোঃ রহমানিয়া ক্লথ ষ্টোর, রফিক খান নিউ মার্কেট, বগুড়া আমার মন্ডল মার্কেটের ভাড়াটিয়া দোকানদারদের ভাড়াটিয়া চুক্তিপত্র পরিবর্তন করিয়া জ্বাল ও জ্বালিয়াতি মূলে পজেশন চুক্তি পত্র সৃষ্টি করিয়া অবৈধভাবে আমার মালিকানাধীন দোকান ঘর আত্মসাৎ করিবার কু-মানসে আমার ভাড়াটিয়া বিবাদী-(২) আব্দুল্লাহ্ আল কাফী (নান্টু) এবং (৩) আব্দুল্লাহ্ আল শাফী (পিন্টু) দ্বয়কে কথিত পজেশন মালিক হিসাবে প্রতিষ্ঠিত করিবার ষড়যন্ত্র করিয়া আসিতে থাকে।

আমি বিষয়টি বুঝিতে পারিয়া আমার উক্ত ভাড়াটিয়াদ্বয়ের নিকট হইতে মন্ডল মার্কেটের দৈর্ঘ্য-১২ ফিট এবং প্রস্থ-৭.৬ ফিট দোকান ঘরটি গত ২৭ এপ্রিলে আমার মার্কেটের অপরাপর ভাড়াটিয়া স্বাক্ষীগনের মোকাবিলায় বুঝিয়া লইয়াছি। উক্ত দোকান ঘর বুঝিয়া লওয়াকে কেন্দ্র করিয়া রফিক খান নিউ মার্কেটের দোকানদার উক্ত মোঃ আব্দুল খালেক স্বয়ং নিজ অর্থ ব্যয়ে তাহার মদদপুষ্ট বহিরাগত আওয়ামী সন্ত্রাসী প্রায় ১০/১২ জন ব্যক্তিকে সংগে লইয়া গত ৫ মে রাত্রী অনুমান ১০.০০ টার সময় আমার মন্ডল মার্কেটের উল্লেখিত দোকান ঘরটির তালা ভাঙ্গিয়া জোরপূর্বক জবর দখলের চেষ্টা করিলে, আমি বাধা দেওয়ায় উল্লেখিত বিবাদীগন সহ তাহার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট করিয়া মাথায়, বুকে, পিঠে, পাজরে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ফুলা বেদনাদায়ক জখম করে। আমি চিকিৎসা গ্রহন শেষে উক্ত বিবাদীগনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি। যাহা তদন্তাধীন রহিয়াছে। আমি থানায় অভিযোগ দায়েরের কারনে উল্লেখিত বিবাদীগন সহ তাহাদের সহযোগীগন আমাকে ও আমার অপরাপর ভ্রাতাদের নানারুপ খুন জখমের হুমকি ধামকি ও ভয়-ভীতি অব্যাহত রাখিয়াছে। ১নং বিবাদী আব্দুল খালেক ইতিপূর্বে নিজ ক্ষমতার অপব্যবহার করিয়া কয়েকটি টেইলার্স ও দোকান ঘর জোরপূর্বক জবর দখল করিয়াছে এবং বর্তমানে রফিক খান মার্কেটের দোকানদারদের জিম্মি করিয়া মার্কেট বন্ধ রাখিবার পায়তারা করিতেছে।

এ অবস্থায় আপনাদের লিখনীর মাধ্যমে অত্র এলাকার জনগন সহ দেশের আপামর জনতার জ্ঞাতার্থে আইন শৃংখলা বাহিনী, যৌথ বাহিনী, ব্যাব বাহিনী এবং পুলিশ প্রশাসনের নিকট উক্তরুপ সন্ত্রাসী ও জবর দখলকারী ব্যক্তিদের কবল হইতে আমার এবং আমার পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তা ও আর্থিকভাবে ক্ষতির আশংকা হইতে নিস্তার পাইবার জন্য আপনাদের মাধ্যমে সকলের নিকট আবেদন জানাইতেছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews