1. admin@bogurapost.com : admin :
বগুড়া মাটিডালিতে কাঁচা পাকা সবজি কেনাকাটার খন্দকার মার্কেট'র উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া মাটিডালিতে কাঁচা পাকা সবজি কেনাকাটার খন্দকার মার্কেট’র উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯৫ বার

গোলাম রব্বানী শিপন, মহাস্থান

বগুড়ায় প্রথম নির্বিঘ্নে কাঁচা ও পাঁকা সবজি  কেনাকাটার লক্ষ্যে শহরতলীর মাটিডালি এলাকায়খন্দকার সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় খন্দকার সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাহাদত হোসেন (সাজু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মার্কেটের ফিতা কেটে উদ্বোধন করেন, বগুড়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। এসময় প্রধান অতিথি বলেন, বগুড়ার মানুষদের জন্য যে মার্কেট উদ্বোধন করা হলো এটি ভালো একটি উদ্যোগ। বিশেষ করে শহরের মার্কেটে উপচে পড়া ভিড় লেগেই থাকে। এতে ক্রেতারা ভোগান্তিতে পড়েন। আর শহরতলীর মাটিডালি বাইপাস এ সড়কের পাশে এ মার্কেটে নির্বিঘ্নে সবাই কেনাকাটা করতে পারবেন। তিনি খন্দকার সুপার মার্কেটের সকল ব্যবসায়ীদের সততার সহিত ব্যবসা পরিচালনার আহবান জানান। খন্দকার সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাহাদত হোসেন (সাজু) বলেন, বগুড়া শহরে কেনাকাটা করতে ঘন্টারপর ঘন্টা যানজটের কবলে আটকে থাকতে হয়। শুধু তাই নয় শহরে মালামাল ট্রাকে বা মালবাহী গাড়ীতে লোড- আনলোড করা যায় না। এ সবকিছু বিবেচনা করে বগুড়ার মানুষের কথা ভেবে এ মার্কেট নির্মাণ করা হয়েছে। আমাদের এ মার্কেটে সব সময় কাঁচা সবজি, সব ধরণের পাঁকা মালসহ নিত্যপ্রয়োজনীয় বিপণনের পসরা সাজানো থাকবে। ক্রেতারা কেনাকাটা করলে মালগুলো টাটকা পাবে। এ মার্কেটে কাঁচা মাল অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এ মালগুলোর গুণগত মান ঠিক রাখার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে আমদানি করা হবে৷ শুধু বগুড়ার মানুষই নয় দেশের যেকোন প্রান্ত থেকে মানুষ এ মার্কেটে কেনাকাটা করতে এসে পরিকল্পিত গাড়ি পার্কিং করতে পারবেন। পায়ে হেঁটে মার্কেটের ভিতরে নির্বিঘ্নে চলাচল করে পছন্দের কেনাকাটা করতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার ৩নং ওয়ার্ড ও অতিরিক্ত দায়িত্ব ১৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জনাব কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক এম এ মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, তৌহিদুল ইসলাম বিটু, আল মামুন, রেজাউল করিম ডাবলু, বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুক্তি বেগম, ব্যবসায়ী সুলতান মাহমুদ, সোহেল রানা, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল সহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews