1. admin@bogurapost.com : admin :
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ডিসির কাছে স্মারকলিপি প্রদান - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ডিসির কাছে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৩৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম নির্বাচন পরিচালনা কমিটি পূনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। সোমবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম মাস্টার, শ্রমিক নেতা জহুরুল ইসলাম বাদশা,পরিবহন সেক্টরের সভাপতি এজাজ আহম্মেদ আসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি এজাজ আমম্মেদ আসলাম বলেন মোটর শ্রমিক ইউনিয়ন সারা দেশের মধ্যে বৃহত্তম ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন এবং জুলাই পরবর্তী সময়ে এর গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যে ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তাই সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, উৎসবমুখর ও দলীয় প্রভাব মুক্ত ভাবে অনুষ্ঠিত হওয়া বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের প্রাণের দাবি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য গঠনতন্ত্রের আলোকে নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন। আমি লক্ষ্য করছি বর্তমানে নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশন যোগসাজস করে গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন গঠন করেছেন। যা নির্বাচনের প্রার্থী সাধারণ শ্রমিক ও বগুড়াবাসীকে হতাশ করেছে।

তিনি গঠনতন্ত্রের আলোকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রমাসকের সহযোগিতা কামনা করেন।

এর আগে তারা একই দাবিতে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির কাছে স্মারকলিপি প্রদান করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews