1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৫৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব দুর- রে – শাহওয়াজ সই করা এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী শজিমেকের অর্থোপেডিক্স সার্জারীর অধ্যাপক ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া শজিমেকের ইনটি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

অপরদিকে, শজিমেকের অধ্যক্ষের দায়িত্বে থাকা ডাঃ রেজাউল আলমকে শজিমেকের অর্থোপেডিক্স সার্জারীর অধ্যাপক হিসেবে এবং উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার সরকারকে নিউরো সার্জারীর অধ্যাপককের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews