বগুড়া শাজাহানপুরে ঢাকা মহাসড়কে পিক আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত ও চালক স্বামী আহত। বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার এমপি চেক পোস্টের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত মিতু আকতার (৩৮) শাজাহানপুর উপজেলা ডোমোনপুকুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক আব্দুল মজিদ( ৪০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বনিউল আলম সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে ঢাকার দিকে রওনা দিলে পিছন দিক থেকে আসা পিক আপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে স্ত্রী মিতু আকতার মারা যায় এবং স্বামী আহত হয়। নিহতের মরদেহ ও আহত স্বামীকে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ও ভর্তি করা হয়েছে। দুঘটনা কবলিত পিক আপ আটক করা হয়েছে। চালক দ্রুত পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply