1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জের সাবেক জাপার এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শিবগঞ্জের সাবেক জাপার এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-২ ( শিবগঞ্জ)  আসনের সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদক’র সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।এদিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক নুরুল ইসলাম।

এদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদক’র পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews