নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জের ছোট ভাইয়ের স্ত্রীর ধর্ষণ মামলায় মুল প্রধান আসামী ভাসুর আব্দুল ওহাব (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে সিলেট তালতলা এলাকা থেকে তাকে বগুড়া র্যাব-১২ ও সিলেট ৯ এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার ১নং আসামীকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ওহাব শিবগঞ্জ উপজেলা মহিষট্ট এলাকার মোঃ আলকাসের ছেলে। শুক্রবার দুপুর র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ১২ কোম্পানি কমান্ডার আরও জানান, জেলার শিবগঞ্জ থানাধীন কিচক এলাকার এক মহিলা গত ৬ জুনেতার ভাসুর মোঃ আঃ ওহাব (৪৫) রাত ৯ টার সময় অসুস্থ শ্বাশুড়ীকে দেখার জন্য শহরের বাসায় যেতে বলেন। তখন বিশ্বাস করে সে তার ভাসুরের সাথে শ্বাশুড়ীকে দেখতে যায়। যাওয়ার পথে শিবগঞ্জ থানাধীন কিচক ইউনিয়নের মহিষট্ট গ্রামের কাছাকাছি পৌঁছলে তার ভাসুর আঃ ওহাবসহ আরো একজন মিলে আকাশমনি বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে ইচ্ছার বিরুদ্ধে উভয়েই জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন তালতলা পয়েন্টস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রহমানিয়া বোডিং আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ আঃ ওহাব কে গ্রেপ্তার করা হয়।
মীর মনির হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। যানবাহনের সংকটের কারণে গ্রেপ্তারকৃত আসামী আনতে সমস্যা হওয়ায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply