1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জে ফিরোজা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শিবগঞ্জে ফিরোজা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় র‌্যাব-১২, সিপিএসি ও র‌্যাব-১৩, গাইবান্ধা এর যৌথ অভিযানে শিবগঞ্জে ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান
আসামী সৈকত (২৩) গ্রেফতার। বুধবার রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সৈকত শিবগঞ্জ উপজেলা ভোলাখা এলাকার সবুজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার র্যাব ১২ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার শিবগঞ্জ উপজেলা আচঁলাই গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে থানায় তার স্ত্রী হত্যাকান্ডে মামলা দায়ের করেন। সেই মামলায়
মোঃ সৈকত সহ এজাহারনামীয় আরও ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন কে আসামি করে। বিবাদীগণের সাথে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১ মে তারিখ বেলা সাড়ে ১১ টায় চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলার বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে অভিযোগকারী তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়। চিকিৎসারত অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা মৃত্যুবরণ করলে ধারা- ৩০২ সংযোজন করা হয়। বর্ণিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ সৈকত কে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews