1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: চুরিকৃত অটোরিকশা উদ্ধার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: চুরিকৃত অটোরিকশা উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুর উপজেলায় চুরি যাওয়া অটোরিকসাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এনব তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া দহপাড়া গ্রামের রুবেল আহমেদের ছেলে মনির হোসেন (৩১), শেরপুর পৌরশহরের উলিপুরপাড়া এলাকার জুয়েল রানার ছেলে আবু জাফর (৩২) ও জেলার শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকপাড়ার আবু তালেবের ছেলে আবু হানিফ ওরফে সোহাগ (৩৫)।

পুলিশের ওসি জানান, বিগত ১০অক্টোবর দুপুরের দিকে উপজেলার আন্দিকুমরা এলাকা থেকে আব্দুস সালামের মালিকানাধীন একটি অটোরিকসা চুরি হয়। এই ঘটনায় গাড়িটির মালিক বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম চোর চক্রকে ধরতে অভিযানে নামেন। একপর্যায়ে গত ২০অক্টোবর শহরের উত্তরসাহাপাড়া এলাকা থেকে মনির ও জাফরকে গ্রেপ্তার করেন। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী একইদিনগত রাতে সোহাগকে ধরতে সক্ষম হন। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী জেলার শিবগঞ্জ উপজেলা হাজারবাড়ি গ্রামের আবু তাহেরের বাড়ি থেকে চুরি যাওয়া ওই অটোরিকসাটি উদ্ধার করা হয়। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয়া সদস্য। তাদের চুরি-ছিনতাই করাই পেশা। এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেই মামলায় সোমবার তাদেরকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি শফিকুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews