1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডে অগ্নিকাণ্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডে অগ্নিকাণ্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে  শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।

তিনি আরও বলেন, আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, সোমবার দিনগত রাত রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ আমরা পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews