1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, দুপুরের পর বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হন তারা। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের জলাশয়ে প্রথমে শিশু ছামিহার মৃতদেহ ভেসে ওঠে। পরবর্তীতে ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। পাশাপাশি তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews