1. admin@bogurapost.com : admin :
বগুড়া ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রয় বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রয় বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮৬ বার

নিজস্ব প্রতিবেদক

নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নিকট মহানগরীর ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রেতাদের উচ্ছেদ (অপসারন ) দাবী করেছে বগুড়া আমদানী রপ্তানীকারক ও দেশী ফল আড়ৎদার মালিক সমিতি সমবায় লিমিটেড। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রেতাদের অপসারন না করলে পুরান বগুড়া তিনমাথাস্থ রেহেনা ফলের আড়ৎ থেকে কোন প্রকার খাজনা দেয়া হবে না। রোববার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমিটাম ঘোষনা করেন সংগঠনের সেক্রেটারী শফিকুল ইসলাম আরফান। এসময় সংগঠনের সভাপতি মুকুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ষ্টেশন রোডের যানজট নিরসনে সেখান থেকে ফলের আড়ৎ জেলা ও পৌর প্রশাসনের সহযোগিতায় ইতো পূর্বে নগরীর তিনমাথাস্থ রেহেনা ফল মন্ডিতে স্থানান্তর করা হয়। এখান থেকে চলতি বছর ইজারা বাবদ সিটি কর্পোরেশন ৪৫ লক্ষ টাকা রাজস্ব আয় পেয়েছে। কিন্তু ষ্টেশন রোডের ওই আড়ৎ থেকে পৌরসভা আগে কোন রাজস্ব পায়নি। দেশী ফলের আড়ৎ স্থানান্তর করার ফলে ষ্টেশন রোডে কোন যানজট নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, রেহেনা ফল মন্ডিতে ঘর ভাড়া ৫ হাজার টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা। কিন্তু ষ্টেশন রোডের ঘর ভাড়া ২০হাজার থেকে ৬৫ হাজার টাকা। সমবায় সমিতির নিয়ম মেনে সঞ্চয় সংগ্রহ করে সরকারী নিবন্ধন করা হবে। সমিতির সকল হিসাব সদস্যদের দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ষ্টেশন রোডের ফল বিক্রেতারা সরকারকে কোন রাজস্ব দেয় না এবং যানজট সৃষ্টি করে। তাই তাদের ৪৮ ঘন্টার মধ্যে উচ্ছেদ করতে হবে। নইলে রেহেনা ফল মন্ডি থেকে কোন প্রকার খাজনা দেয়া হবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews