1. admin@bogurapost.com : admin :
বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ২১ জনের মনোনয়ন দাখিল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ২১ জনের মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

৩য় ধাপের বগুড়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জনসহ মোট ২১জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সুলতান মাহমুদ খাঁ রনি এবং শুভাশীষ পোদ্দার লিটন।

ভাইস চেয়ারম্যান পদে ১৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- এস এম শরিফুল আলম শিপুল, সোহাগ হোসেন, ইকবাল হোসেন, ইফতারুল ইসলাম মামুন, এম আর বিপ্লব, ওবাইদুল্লাহ, কামরুল বাশার খান, জাকিরুল ইসলাম, মশিউর রহমান, রাজ্জিদুর রহমান, রুকানুজ্জামান, শফিউল্লাহ সরকার, সুরুজ শেখ, হাবিব হাসান , রায়হান শেখ এবং দিপংকর কুমার দাস।

মহিলা ভাইস চেয়ারম্যান দুজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা এবং তহমিনা আকতার।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, আগামী ৫ মে প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম হবে।প্রত্যাহারের শেষ সময় ১২ মে, ১৩ প্রতিক বরাদ্দ হবে এবং আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews