1. admin@bogurapost.com : admin :
বগুড়া ১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া ১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া- ১( সারিয়াকান্দি- সোনাতলা)  আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি অসীম কুমার। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুুঁজছিল। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার অসীম কুমার পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় তার অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার আসামিকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, সোনাতলা থানা পুলিশ গ্রেপ্তারকৃত অসীম কুমারকে শনিবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেনা

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews