নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘিতে ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুলি গ্রামে (৩৮-বগুড়া-৩) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার নামাজে জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নামাজে জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং (৪২-বগুড়া-৭) আসনের সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, মরহুম পরিবারের সদস্য আব্দুল মতিন তালুকদার, মোত্তাকিম হোসেন মোত্তা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা সহ বিএনপি ও অঙ্গদল এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply