নিজস্ব প্রতিবেদক
বগুড়া -৬ (সদর) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে গণনা।
রিটার্নিং অফিস সূত্র জানিয়েছে, পোস্টাল ব্যালট ছাড়া এ নির্বাচনে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যদিও এসব অভিযোগের মধ্যেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি এবং শেষ পর্যন্ত ফলাফল পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
এদিকে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন জানান, “পোস্টাল ব্যালট ছাড়া ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সব মিলিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বগুড়া-৬ আসনের উপনির্বাচন সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply