1. admin@bogurapost.com : admin :
বগুড়া -৬ ও শেরপুর-৩ উপনির্বাচন : প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া -৬ ও শেরপুর-৩ উপনির্বাচন : প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আসন্ন এ নির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা ও শেরপুর-৩ আসনের প্রার্থীরা ৪১ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এবার ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটর ১০ জন। ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এ আসনে প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ ৪০ হাজার ৪৩ টাকা খরচ করতে পারবে।

অপরদিকে, শেরপুর-৩ আসনের মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪১ লাখ ৩৩ লাখ ৭৭০ টাকা ব্যয় করতে পারবেন।

বগুড়া-৬ আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু, সংসদে একইসঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

আর গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যান। এর জেরে করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সাংবিধানিক সংস্থাটি।
এ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

ফলে ভোটের মাঠে রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews