1. admin@bogurapost.com : admin :
বরাদ্দ থাকলেও কাহালু হাসপাতালে জুটছে না ডিজিটাল এক্স-রে মেশিন, রোগীদের দুর্ভোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বরাদ্দ থাকলেও কাহালু হাসপাতালে জুটছে না ডিজিটাল এক্স-রে মেশিন, রোগীদের দুর্ভোগ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৯ বার
কাহালু (বগুড়া)  প্রতিনিধি
৫০ শয্যা বিশিষ্ট বগুড়ার কাহালু উপজেলা হাসপাতালের  নামে একটি ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ হলেও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কতৃর্পক্ষের উদাসীনতায় হাসপাতাল কর্তৃপক্ষ তা  আজও হাতে না পাওয়ায়  দীর্ঘ দিন ধরে এ্যানালগ সিস্টেমের ত্রুটিপূর্ণ এক্সরে মেশিন দিয়ে রোগীদের পরীক্ষা নিরীক্ষা চলছে।  এখানে রোগীরা শুধু হাত ও পায়ের এক্সরে করতে  পারলেও বক্ষ সহ শরীরের বিভিন্ন অঙ্গের এক্সরে করতে পারছেন না।  এ্যানালগ এক্সরে মেশিনের কারণে হাত ও পায়ের এক্সরেতেও ত্রুটিপূর্ণ থেকে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালে  ডিজিটাল এক্সরে মেশিন না থাকায় রোগীদের পরীক্ষা  নিরীক্ষা চরম ভাবে ব্যহত হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। দীর্ঘ দিনের একটি পুরাতন এ্যানালগ এক্সরে মেশিন দিয়ে চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা। প্রতিদিন এই হাসপাতালে জরুরি ও বহির্বিভাগে শতশত রোগি চিকিৎসা সেবা নিতে আসে। এক্সরে মেশিন ত্রুটিপূর্ণ  থাকায় রোগিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব জানান, কাহালু উপজেলা হাসপাতালের জন্য  উর্ধতন কতৃর্পক্ষের বরাবরে বারবার আবেদনের মাধ্যমে একটি ডিজিটাল এক্সরে মেশিনের চাহিদা দেয়া হলে গত ২০২৩ সালের শেষের দিকে একটি ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ পেয়েছি। কিন্তু এক্সরে মেশিন এখনও  হাতে পায়নি। এক্সরে মেশিনটি হাতে পেলে আমরা নতুন মেশিন দিয়ে কাযর্ক্রম চালাতে পারবো। রোগীদের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের ও হৃদ রোগের কোন বিশেষজ্ঞ  চিকিৎসক না থাকায় রোগিরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews