1. admin@bogurapost.com : admin :
বহুল আলোচিত বগুড়ার শ্রমিক লীগ নেতা ১৪ মামলার আসামী তুফান সরকার গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বহুল আলোচিত বগুড়ার শ্রমিক লীগ নেতা ১৪ মামলার আসামী তুফান সরকার গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার
নিজস্ব প্রতিবেদক
দেশ ও দেশের বাইরে বহুল আলোচিত বগুড়ার সাবেক শ্রমিক লীগ নেতা হত্যা, ধর্ষণসহ ১৪ টি মামলার আসামী তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ছোট ভাই।
তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। কলেজ ছাত্রী ধর্ষণ, তার মাকে মাথা ন্যাড়া করে নির্যাতন মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। এ ঘটনায় তুফান সরকার দেশ ছাড়িয়ে দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে আলোচনায় আসে। এ ঘটনার পর শহর শ্রমিকলীগ থেকে তাকে এবং তার বড় ভাই মতিন সরকারকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৫ আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৪টি মামলা রয়েছে। এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে তুফান সরকারকে আদালতে পাঠানো হবে। কয়েক দিন আগে তুফানের বড় ভাই শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ সোহাগ সরকার কে গ্রেপ্তার করা হয়েছে। আরেক বড় ভাই আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews