1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে ভারত : নরেন্দ্র মোদী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে ভারত : নরেন্দ্র মোদী

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৬২ বার

বগুড়াপোস্ট

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে ভারত। পাশাপা‌শি দেশটি রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাইকমিশন খুলবে। শ‌নিবার (২২ জুন) দি‌ল্লি‌র হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান মো‌দি।

নরেন্দ্র মোদি জানান, ভারত বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে। এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নিয়েছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। ও‌য়ে‌স্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচের জন্য দুই দলকে শুভকামনা জা‌নিয়েছেন মো‌দি।

শেখ হাসিনা-‌মো‌দির বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও গভীর করার লক্ষ্যে আলোচনা করেছেন।

এই আলোচনায় উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, পানিসম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আরও অনেককিছুসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews