1. admin@bogurapost.com : admin :
বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা 

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮৪ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের একটি মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিটির সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা ও নীতি নির্ধারক পরিষদ সদস্য মোঃ আলমগীর গনি, এবং মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন ও পুরাতন সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পাবে।

মগাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনেক বেড়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব। এ লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সারাদেশে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, বলেন,”একজন সাংবাদিককে শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্য যাচাই, বিশ্লেষণ ও জনস্বার্থে উপস্থাপন করার দক্ষতাও অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ।”

নীতি নির্ধারক পরিষদ সদস্য মোঃ আলমগীর গনি বলেন,
“সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও কর্তব্যের জায়গা। তরুণ সাংবাদিকদের মূল্যবোধ ও নৈতিকতা ভিত্তিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে আমরা সবাই একযোগে কাজ করছি।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews