1. admin@bogurapost.com : admin :
বাসে উঠে যাত্রীদের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাসে উঠে যাত্রীদের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঈদযাত্রা তদারকি করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি হঠাৎ বাসে উঠে যাত্রীদের খোঁজখবর নেন এবং ভাড়া সম্পর্কে জানতে চান।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার পর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমি এখানে এসেছিলাম টিকিটের দাম অতিরিক্ত আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবে যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে আপনাদের বিআরটিএ ভিজিলেন্স টিম অথবা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি ও আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এ জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন। আপনাদের বাসাবাড়ি ভালো থাকে। এ জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি, তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews