1. admin@bogurapost.com : admin :
বাস ডুবীতে নিহত ২৬, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বাস ডুবীতে নিহত ২৬, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩২ বার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কাজী সাঈফ আহমেদ সৌম্য (৩০) ও জহুরা অন্তি (২৭) নামে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে জানাজা শেষে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ী পৌরসভার নতুন বাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহত সৌম্য রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের ছেলে এবং তার স্ত্রী জহুরা অন্তি একই এলাকার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে। বছর খানেক আগে তাদের বিয়ে হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে তারা সৌহার্দ্য পরিবহনের একটি বাসে ওঠেন। বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরির অপেক্ষার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। প্রায় সাত ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজের সহায়তায় বাসটি তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানাজায় অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews