নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপি’র প্রস্তুতি সভা। শনিবার বিকেলে শহরের নবাববাড়িস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনে উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার প্রমুখ। এসময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সকল সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খল ভাবে সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
Leave a Reply