1. admin@bogurapost.com : admin :
বিএনপি নেতাকে হত্যার অভিযোগে বগুড়ায় শেখ হাসিনা,রেহেনা, জয়-পুতুলসহ ৮০জনের বিরুদ্ধে আরও একটি মামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বিএনপি নেতাকে হত্যার অভিযোগে বগুড়ায় শেখ হাসিনা,রেহেনা, জয়-পুতুলসহ ৮০জনের বিরুদ্ধে আরও একটি মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জের এক বিএনপি নেতা শাহ আলম সুজাকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিকী, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, সাংবাদিক নাইমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারাজানা রূপা ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলার আরজি এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদী মামলার আরজিতে অভিযোগ করেছেন, শাহ্ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানাহাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিক কারণে সরকারের সমালোচনা করতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং উল্লেখিত সাংবাদিকদের নির্দেশে অন্য আসামীরা বিএনপি নেতা শাহ্ আলম সুজাকে প্রায় সাড়ে ৬ বছর আগে ২০১৮ সালের ২৬ জানুয়ারি অপহরণ করা হয়। তার ৭দিন পর ২ ফেব্রুয়ারি পাশের জেলা নওগাঁ’র রাণীনগর এলাকা থেকে বিএনপি নেতা শাহ্ আলম সুজা’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর শাহ্ আলম সুজার পরিবারের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও পুলিশ তা নেয়নি। এমনকি মামলা করলে তার পরিবারের সদস্যদের মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার ছেলে হুসাইন শরিফ সঞ্চয়, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ  আহম্মেদ রিজু, ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ বিপুল ও রেজ্জাকুর ইসলাম রাজুসহ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকেও আসামী করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ধরনের মামলার কপি পায়নি। কপি পেলে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ, এর আগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি হত্যা এবং একটি হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews