1. admin@bogurapost.com : admin :
বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে : বগুড়ায় উপনির্বাচনের ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে গোলাম পরওয়ার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে : বগুড়ায় উপনির্বাচনের ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে গোলাম পরওয়ার

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধীতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনী ভিত্তি দিতে সবদলের ঐক্যমতের ভিত্তিতে রাস্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিতরা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্যকে দুটি শপথ গ্রহন করার কথা। কিন্তু দুই-তৃতীয়াংশ সখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধীতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অন ষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছেনা। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সাথে প্রতারনা করছে। রোববার (৫ মার্চ) বিকেলে বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষনা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারী জেনারেল বলেন, প্রায় ৫ কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ¦ালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যেসব সংষ্কার প্রয়োজন বিএনপি সেইসব সংষ্কার প্রস্তাব বাতিল করে মূলত: ফ্যসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীসহ ১১ দল জনআকাংখ্যা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বগুড়ার উপনির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বগুড়া প্রশাসনের উদ্দেশ্যে বলেন, সরকারী দলের প্রার্থীর লোকেরা জামায়াতের নেতাকর্মিদের ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছেনা। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকাকে আপনারা আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপা’র সিনিয়র সহসভাপতি ইঞ্জনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, বিএনপি ক্ষমতা গ্রহনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুনাফেকি করেছে। সরকার গঠনের মাত্র দেড় মাসে স্বৈরাচার সরকারের যতগুলো গুণাবলী সব অর্জন করেছে বিএনপি। তারা ভোট ছাড়াই স্থানীয় সরকারের অনেক প্রতিষ্ঠানে দলীয় লোকদের বসিয়েছে। তিনি বলেন, বিএনপি সংষ্কার চায় না বলেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করছে। ম্যানেজ ভোটের সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামীলীগের অসমাপ্ত কর্মকান্ড বাস্তবায়ন শুরু করেছে।
অনুষ্ঠানে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বাক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ উন্নয়ন পরিকল্পনা পাঠ করে শোনান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews