বগুড়াপোস্ট
এবার নজর কেড়েছে এমন এক গরু, যার দাম ৪৭ কোটি টাকা।সাদা রঙের বিশালদেহী এই গরুকে সার্বক্ষণিক নিরাপত্তা ক্যামেরায় নজরদারিতে রাখা হয়। পাহারায় রয়েছে সশস্ত্র গার্ডও।
এই গরুর নাম ভিয়াতিনা-১৯ এফআইভি মারা মোভেইস। বিশ্বের সবচেয়ে দামি এই গরু রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে।
সম্প্রতি এক নিলামে ৪০ লাখ ডলার বা ৪৭ কোটি টাকায় বিক্রি হয়েছে ভিয়াতিনা-১৯। এরপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দামি গরু হিসেবে নাম উঠেছে তার। বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগে বিক্রি হওয়া সবচেয়ে দামি গরুর চেয়েও তিনগুণ বেশি দামে বিক্রি হয়েছে ভিয়াতিনা-১৯।
ভিয়াতিনা-১৯ নেলোর জাতের গরু। এর ওজন ১ হাজার ১০০ কেজি, যা তার জাতের পূর্ণবয়স্ক গরুর গড় ওজনের দ্বিগুণ।
গরুটি এখন রীতিমতো সুপারস্টার। শুধু দামই নয়, দেখতে খুব সুদর্শন হওয়ায় একের পর এক অ্যাওয়ার্ড জিতেছে ভিয়াতিনা-১৯। টেক্সাসের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘মিস সাউথ আমেরিকা’ খেতাব জিতেছে এই গরু। এটা গরু এবং ষাড়ের মিস ইউনিভার্স প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
এপি’র তথ্য মতে, ব্রাজিলের ৮০ শতাংশ গবাদি পশু জেবুস জাতের। এটি ভারতে উৎপত্তি হওয়া একটি জাতের উপজাত। তবে নেলোর প্রজাতির গরু দুধ নয় বরং মাংসের জন্য উৎপাদন করা হয়।
দামি হওয়ায় কারও একার পক্ষে এই গরু কেনা সম্ভব নয়। কয়েকজন মিলে এ ধরনের সুপারকাউ কিনে থাকেন। ২০২২ সালে প্রায় ৮ লাখ ডলার দিয়ে এমনই একটি ভিয়াতিনা-১৯ গরুর অর্ধেক মালিকানা পেয়েছিল নাপেমো এগ্রিকালচার নামে একটি কোম্পানি। বাকি অর্ধেকের মালিকানা কিনে নিয়েছিল আরেকটি প্রতিষ্ঠান। ব্রাজিলের উবেরাবায় প্রতি বছর জেবুস গরুর প্রদর্শনী হয়। সেখানেই দেখা মেলে, এমন এক একটি সুপার কাউয়ের।তথ্যসূত্র ও ছবিঃ কালবেলা, ১৬ জুন ২০২৪।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply