1. admin@bogurapost.com : admin :
বৃষ্টির প্রত্যাশায় বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়, পেলেই স্বস্তি ফেলবে মানুষ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বৃষ্টির প্রত্যাশায় বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়, পেলেই স্বস্তি ফেলবে মানুষ

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার

আলমগীর হোসেন

বৈশাখের প্রথম থেকে তাপদাহ ধারাবাহিক ভাবে বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মানুষসহ সকল জীব ও পরিবেশের। সেই তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে বগুড়ায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার বাদ জোহর বগুড়া সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। তীব্র তাপদহ উপেক্ষা করে আশপাশ গ্রামের দুই শতাধিক মুসল্লীগন এ নামাজে অংশগ্রহণ করেন। এ নামাজের বৃদ্ধ মুসল্লীদের পাশাপাশি শিশুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এলাকাবাসীর আয়োজনে বগুড়া মোকামতলা কেন্দ্রীয় মসজিদ ও গোকুল কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাও আমিনুর রহমান এ নামাজে ইমামতি করেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।

গোকুল এলাকার আলমগীর হোসেন ও আব্দুর রাজ্জাক বলেন, দুই রাকায়াত ইসতিসকার নামাজ শেষে বগুড়াসহ সারা দেশেই বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া মোনাজাত থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বৃষ্টি হলেই স্বস্থি পাবে মানুষের পাশাপাশি সকল প্রাণীকুল ও পরিবেশ।

ইমাম মাও আমিনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ফলে অন্য দেশের মতো আমাদের দেশেও আবহাওয়া পরিবর্তন ঘটেছে। সেকারণে তাপদাহ বাড়ছে, বৃষ্টি হচ্ছে না। সেজন্য বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। দুই নামাজ আদায় করে খুতবা শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।  বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে, বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি বলার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে ফিরতে পারি, তওবা করতে পারি, চাইতে পারি। তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বগুড়ায় গত চৈত্র থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। মৃদু, মাঝারি, তীব্র হয়ে অতি তীব্র পর্যন্ত উঠেছে তাপপ্রবাহ। বৈশাখের প্রথম দিকে রাজধানীসহ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও শুধু টেলিভিশনে দেখেছে বগুড়ার মানুষ বাস্তবে দেখা পায়নি।
প্রতিদিনই তাপমাত্রা বেড়ে নতুন নতুন রেকর্ড হচ্ছে। ২৪ এপ্রিল বুধবার বগুড়ায় ৩৮.০৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এখন তীব্র তাপদাহে পুড়ছে ফসলের খেত, ঝরে পড়ছে মাঠে এবং বাইরে কর্মরত মানুষ পুড়ছে । গরমের কারণে হাঁসফাঁস করছে প্রাণ। এই তাপদাহের মধ্যে বিদ্যুৎ চলে গেলে এসির ভেতরের মানুষেরো নাভিশ্বাস উঠে। বৃষ্টি নামলেই তাপদাহ কমবে। তাই সবাই প্রত্যাশা করছেন একটু বৃষ্টির।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তারেক আজিজ জানান, বুধবার জেলায় সবোচ্চ ৩৮.০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews