1. admin@bogurapost.com : admin :
বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি, কয়েকজন আহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি, কয়েকজন আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সাতজনের নাম জানা গেছে। তারা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদরাসার ছাত্র মাসুদ (২৪)।

এ বিষয়ে আহত আল আমিন বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময়সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়।

পরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি মারামারির বিষয়ে আরো জানব। দুই গ্রুপের সঙ্গে কথা বলব।তারপর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বিষয়টা দেখব, জানব তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা এ বিষয়ে কর্নসান, এ ধরনের ঘটনা আমরা চাই না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews