1. admin@bogurapost.com : admin :
ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে দেশীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে’।

শফিকুল আলম বলেন, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা গেছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে মঙ্গলবার (১ এপ্রিল) ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেওয়া হয়। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এ বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে, বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনও জানান, ‘বৈঠকের বিষয়ে আমরা আশাবাদী।’

বিমসটেক সম্মেলন ও মোদি-ইউনূস বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ ও বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে ঢাকার আরও কৌশলী ও সক্রিয় হওয়া প্রয়োজন।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশের জন্য বিমসটেকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব জানিয়ে অন্তর্বর্তী সরকার গত মাসে কূটনৈতিক নোট পাঠিয়েছিল।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews