1. admin@bogurapost.com : admin :
ভারতে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ভারতে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাতভর অভিযান চালিয়ে ভারতের গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ১ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগকেই আহমেদাবাদ থেকে আটক করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়

প্রতিবেদনে বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সহযোগিতায় আহমেদাবাদে যৌথ অভিযান চালানো হয়।

সেখানে ৮৯০ জনেরও বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে দেশে বসবাস করছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।  জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পর তাদের ফেরত পাঠানো হবে।

তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। তদন্তের পর, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

টাইমস অব ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে, অভিযানটি শুক্রবার রাত ৩টার দিকে শুরু হয়।  অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে।

ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল।

তিনি বলেন, এই অভিযানের আগে- ২০২৪ সালের এপ্রিল থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews