1. admin@bogurapost.com : admin :
মাটি খুঁড়তেই পাওয়া গেল লাখ লাখ টাকার বান্ডেল! - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মাটি খুঁড়তেই পাওয়া গেল লাখ লাখ টাকার বান্ডেল!

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৬৭ বার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পাওয়া গেল ২০ লাখ ৬৭ হাজার টাকা পাওয়া গেছে। ডাকাতির ঘটনায় লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যমতে পৃথক তিনটি অভিযানে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যমতে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ওয়াসের আলীর ছেলে মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) ভোরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল টোব্যাকো অফিস কক্ষে ঢুকে স্ট্যাফদেরকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত ১ কোটি ৭৫ লাখ ৬৩৮ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল লোহার সিন্ধুক ভাঙার ব্যর্থ চেষ্টা করে। সেসময় লোহার সিন্ধুকে রক্ষিত ছিল আরো সাড়ে তিন কোটি টাকা। লামা লাইনঝিরি প্রধান সড়ক ঘেঁষে আবুল টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্র। তার পাশে একটি বিল্ডিং দোকান প্লটে তাদের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews