1. admin@bogurapost.com : admin :
মাদক বিরোধী দিবস উদযাপনে বগুড়ায় জামায়াতের মানববন্ধন কর্মসচী পালিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মাদক বিরোধী দিবস উদযাপনে বগুড়ায় জামায়াতের মানববন্ধন কর্মসচী পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১৮ বার

নিজস্ব প্রতিবেদক

“মাদককে না বলি জীবনকে ভালবাসি “স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া মহানগরীর যুব ক্রীড়া বিভাগ। যুব ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী শফিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আল আমিন তরফদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী সভাপতি আজগর আলী, যুব ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, দেলোয়ার হোসেন সাইদী, বিপুল প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতার কারেণে ছিনতাইকারী চক্রের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, মাদকের টাকার জন্য সড়কে সন্ধ্যার পর চুরি ছিনতাই হচ্ছে, অটো রিক্সা কেড়ে নিয়ে চালকদের হত্যা করার মত ঘটনা ঘটছে। মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের প্রভাবে সাধারন জনগণ ভয়ে ভীত হয়ে পড়েছে। নগরবাসীর প্রত্যাশা, দৃশ্যমান পুলিশি টহল, দ্রুত বিচার এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews