1. admin@bogurapost.com : admin :
মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদরদফতরে র‌্যাব ফোর্সেস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‌্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে। র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে।

তিনি বলেন, র‌্যাবকে যখন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে এই বাহিনীর বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রম সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা কেক কাটেন ও ফটোসেশনে অংশ নেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews