বগুড়াপোস্ট ডেস্ক
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, মার্কিন শুল্কারোপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্করোপ নিয়ে নীতি-নির্ধারকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্কহার নিয়ে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে অংশ নেন- অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply