নিজস্ব প্রতিবেদক
বগুড়া মহানগরের বকসি বাজারস্থ ভাসানী থিংক ট্যাংকের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিকেলে গণতন্ত্র ও বাকস্বাধীনতা কণ্ঠরোধের প্রতিবাদে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি ও দিনক্ষণের প্রকাশক এবং সম্পাদক খন্দকার আব্দুর রশীদ প্রবাল। ভাষানী থিংক ট্যাংক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, মিডিয়ার বাক স্বাধীনতা না থাকলে গণতন্ত্র সুসংহত হবে না। বিএনপি অবাধ স্বাধীনতা দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এড. পলাশ খন্দকার, সিনিয়র সাংবাদিক ইনছান আলী শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক পবিত্র প্রামাণিকের সঞ্চালনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক গাজীউল হক স্মৃতি পরিষদের সভাপতি শাহানুর শাহীন, কবি অনন্য রাসেল, সিনিয়র সাংবাদিক মাহফুজ মন্ডল, সংগঠনের সহ-সভাপতি আবু জাকির হোসেন মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সংযোগের ব্যুরো প্রধান ও দিনক্ষণ’র নির্বাহী সম্পাদক বাবু বসুধা, গাজীউল হক, হেলালুর রহমান, আজিজুল হক, নজরুল ইসলাম, সামিউল ইসলাম সাগর, চন্চল জেংচাম সহ প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply