নিজস্ব প্রতিবেদক
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাসকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক কারণে তাকে পুলিশ প্রহরায় কাশিমপুর থেকে বগুড়ায় স্থানান্তর করা হয়।
বগুড়া জেল সুপার ফারুক আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply