1. admin@bogurapost.com : admin :
মৃত মাকে দেখতে যাওয়ার পথে বগুড়ায় ট্রাকচাপায় দুই বোনের প্রাণ গেল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মৃত মাকে দেখতে যাওয়ার পথে বগুড়ায় ট্রাকচাপায় দুই বোনের প্রাণ গেল

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ বার
নিজস্ব প্রতিবেদক

মৃত মাকে দেখতে যাওয়ার পথে বগুড়ায় ট্রাক চাপায় দুই বোন গার্মেন্টস কর্মীর প্রাণ গেল । রবিবার সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার  গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামে মা মেয়ে মরদেহে শোকের মাতম চলছে। এমন মৃত্যুতে এলাকায় শোকের বাতাস বইছে।

নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার । এতে মোটরসাইকেল চালজ রাকিবুল ইসলাম আহত হয়েছেন। এরা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। নিহত নুপুর ও রুনা চাচাত বোন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার  রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন।  এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করে।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews