1. admin@bogurapost.com : admin :
মোদিকে বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মোদিকে বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক্স বার্তায় তিনি শোক জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এক্স বার্তায় ড. ইউনূস বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসারনে পর্যটকদের ওপর হামলা করে বন্দুকধারীরা।

এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক।

এ হামলার পর নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন। হামলার পর কাশ্মীরের শ্রীনগরে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেখানে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews