1. admin@bogurapost.com : admin :
যানজট নিরসনে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যানজট নিরসনে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৫৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও কাজ করছে।

বুধবার  দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেন, বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘ্ন হলেও এবারো ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। এ ছাড়াও মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। দুর্ঘটনা প্রবল এলাকায় যাত্রী ও চালকদের সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি বলেন বৃহস্পতিবার ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো সড়কের ভাড়া সম্বন্ধে জানতে পারবে।

তিনি বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেবেন না বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews