1. admin@bogurapost.com : admin :
যেসব ট্রেন ঈদের দিন চলবে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

যেসব ট্রেন ঈদের দিন চলবে

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঈদের দিন অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে, প্রতিবারের মতো এবারো ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে।

এ ছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঐদিন শুধু ২৫ নম্বর (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews