1. admin@bogurapost.com : admin :
রাজশাহীতে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

রাজশাহীতে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার

রাজশাহী প্রতিবেদক

রাজশাহীতে যুবলীগের এক কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবককে হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগকর্মী মীম হোসেন (২৫) নগরীর রামচন্দ্রপুর এলাকার মোমিনের ছেলে।

পুলিশ জানায়, নিহত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই পা পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখ ও শরীরের বিভিন্ন স্থানেও ক্ষত রয়েছে। ব্যাপক নির্যাতনে ওই যুবককে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে নিহত ওই যুবলীগ কর্মীকে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews