1. admin@bogurapost.com : admin :
রাজশাহীতে ১৯ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন অভিযান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

রাজশাহীতে ১৯ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন অভিযান

  • আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার ১টি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার (বিএএমএস পিভিএম)। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সারা দেশে বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহন করেছেন।পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ বাহিনীর সকল ইউনিটে (একাডেমি , আনসার ব্যাটালিয়ন , জেলা , উপজেলা ও ক্লাব সমিতি ) বৃক্ষরোপন কর্মসূচিতে মোট ৫০ হাজার গাছের চারা রোপনের নির্দেশনা প্রদান করে।  এর অংশ হিসাবে ১৯ আনসার ব্যাটালিয়ন নওহাটা , পবা,  রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচিতে উদ্বোধন করা হয় ।উদ্বোধনের পর বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট ইউনিটের নিজস্ব জায়গা এবং সরকারি রাস্তার ধারে ফলজ , বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
এসময় ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক  আব্দুল মজিদ (পিএএমএস) ,  রাজশাহী জেলা কমান্ডেন্ট মোঃ রাকিবুল ইসলাম (পিভিএম) ,  ব্যাটালিয়নের সহকারি পরিচালক আব্দুল আহাদ , কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়নের সকল পদবীর সদস্য গন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews