1. admin@bogurapost.com : admin :
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে দ্বিতীয় বগুড়া,জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে দ্বিতীয় বগুড়া,জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। ফলাফলে দেখা গেছে শিক্ষাবোর্ডের আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা ফলাফল ভালো করেছে। এরমধ্য ভালো ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা।বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।
 মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ,  সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ, আমর্স পুলিশ পাবলিক ব্যাটালিয়ন স্কুল ও কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আরডিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে চলতি বছরে মোট ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে সবাই কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২৪ জন। গত বছরেও এ কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয়েছিল।
কলেজের অধ্যক্ষ মুহা মুস্তাফিজুর রহমান জানান,  অতীতের মতো চলতি বছরেও এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। কলেজের শতভাগ পাশের হার এবং এ প্লাস পেয়েছে ২২৪ জন। এ কলেজের কয়েকজন শিক্ষার্থী ১২২০ নম্বর পেয়েছে। সকলের ভবিষ্যৎ আরও ভালো ফলাফল করুক এবং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হোক সেই কামনা করেন তিনি।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী জানান,  অতীতের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্টানে পাশের হার শতভাগ হয়েছে। জিপিএ প্রাপ্ত হার ৮০ শতাংশের উপরে। ফলাফলের দিক থেকে বগুড়া জেলা রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় পাসের ৮৯ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী। জয়পুরহাট জেলায় পাসের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫৬ শিক্ষার্থী। সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২১৬ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।
 শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বলেন, রাজশাহী শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষা নগরীর সুনাম ধরে রেখেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews