1. admin@bogurapost.com : admin :
রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে প্রায় আধা ঘণ্টা তারা বৈঠক করেন।

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, সংস্কারের উদ্যোগ নিয়ে রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিংস চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন।

প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন, সেটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড।

পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews