1. admin@bogurapost.com : admin :
লালমনিরহাট সীমান্তে এসএসসি পরীক্ষার্থীসহ দু‘জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

লালমনিরহাট সীমান্তে এসএসসি পরীক্ষার্থীসহ দু‘জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩১৭ বার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) সন্ধ্যার আগে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ওই দুই বাংলাদেশির মধ্যে একজন এবারের এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলাম। অপরজন রিমনের মামা মাজেদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম সন্ধ্যার আগে বাড়ির পাশে ছবি তুলতে যান।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে, শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নেয় বিএসএফ।

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে স্থানীয়রা।

এর আগে, বৃহস্পতিবার (১ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর পিপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews