1. admin@bogurapost.com : admin :
লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ৩০৯ জন বাংলাদেশি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মূলত, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী ৩০৯ জন বাংলাদেশিকে গত বৃহস্পতিবার দেশের উদ্দেশে পাঠানো হয়।

এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস। এর আগে, ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন। প্রত্যেকেই দেশে ফিরে তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন এবং গণমাধ্যমের কাছে।

এর আগে, স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন প্রত্যাবাসিত বাংলাদেশিরা। পরবর্তীতে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লেখ্য, একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরো তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews