1. admin@bogurapost.com : admin :
শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে গেলেন ১৮০ পুলিশ সদস্য - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে গেলেন ১৮০ পুলিশ সদস্য

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোতে গেছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ৭০ জন।

মঙ্গলবার দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ সদর দফতরের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের এফপিইউ কঙ্গোতে দায়িত্ব পালন করছে। ২০১১ সাল থেকে সেখানে নারী কন্টিনজেন্টও শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ ও ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। বর্তমানে ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে আছেন–যার মধ্যে এফপিইউ-তে ৬৮ জন এবং আইপিও পদে রয়েছেন ৭ জন।

শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৬ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। শান্তিরক্ষায় দায়িত্ব পালনকালে ২৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এ অবদান আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানিয়েছে সদর দফতর।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews