1. admin@bogurapost.com : admin :
সংস্কারের সপ্তাহের মধ্যে ভেঙে যাওয়ায় বগুড়ার শিবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সংস্কারের সপ্তাহের মধ্যে ভেঙে যাওয়ায় বগুড়ার শিবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার
নিজস্ব প্রতিবেদক

সংস্কারের এক সপ্তাহ পার না হতেই ভেঙে যাওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় সম্প্রতি নির্মিত একটি রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্ত পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সরেজমিন পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন একজন নিরপেক্ষ প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানান, কয়েক মাস আগে নির্মিত রাস্তাটি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে, পিচ ধসে পড়েছে। রাস্তার কাজের মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী।

দুদকের ওই দল পরে শিবগঞ্জ এলজিইডি কার্যালয়ও পরিদর্শন করে।

স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৮১ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণ করা হয়েছে।

সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়েছি। প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর কমিশনে তা জমা দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews