1. admin@bogurapost.com : admin :
সচিবালয়ে অগ্নিকাণ্ড: উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সচিবালয়ে অগ্নিকাণ্ড: উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে” বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, “এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে জানাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এ ঘটনায় সচিবালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, “এরমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের কাগজপত্রও আছে— এসব নথিপত্র পুনরুদ্ধার করা জটিল। পিরোজপুর জেলার কিছু প্রকল্পের পুরো অর্থ লোপাট করার নথি ও সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের দুর্নীতির নথি পুড়ে গেছে।”

বিগত সরকারের সময়ে দুর্নীতিবাজ আমলা ও মিডিয়াকর্মীদের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন— এমন প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, “অপরাধী কাউকে ছাড় দেয়া হচ্ছে না। তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছে সরকার।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews